রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান, চাওয়া হয়েছে নথিপত্র

পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান, চাওয়া হয়েছে নথিপত্র

পিরোজপুর থেকে এস,এম সিপার : পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়।

অভিযানকালে হাসপাতালসংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে দালালচক্রের তৎপরতার অভিযোগ খতিয়ে দেখা হয়। এ সময় দালালচক্রের সদস্য বলে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা।

এ ছাড়া হাসপাতালের জেনারেটর ব্যবস্থাপনা, রোগীদের সরবরাহ করা খাবারের মান এবং ডেঙ্গু পরীক্ষার সেবার বিষয়েও খোঁজখবর নেওয়া হয়। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পেতে তিন থেকে চার দিন সময় লাগার অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করেন দুদকের প্রতিনিধিদল।

দুদক কর্তৃপক্ষ জানায়, এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের বক্তব্য নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা