পটিয়া (চট্টগ্রাম): প্রতিনিধি: পটিয়া পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড (বাহুলী) থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন পৌরসভা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক এবং বিএনপি নেতা বুলবুল আহমদ নান্নু। তিনি ৭ নম্বর ওয়ার্ডটিকে একটি আধুনিক, নিরাপদ ও পরিচ্ছন্ন ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন।দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং দলের জন্য বিভিন্ন সময়ে জেল-জুলুমের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি ভোটারদের সামনে তাঁর প্রধান পরিকল্পনা ও অঙ্গীকারগুলো তুলে ধরেন। তাঁর নির্বাচনী পরিকল্পনার হলো
মডেল ওয়ার্ড ও পরিচ্ছন্ন পরিবেশ: বাহুলী এলাকাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মডেল ওয়ার্ডে রূপান্তর করা হবে। বিশেষ করে হযরত শাহ চান্দ আউলিয়ার (রা.) মাজার, মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন এলাকার পরিবেশ রক্ষায় বর্তমান ময়লার ভাগাড়টি দ্রুত অপসারণ করা হবে।
তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুরো ওয়ার্ডকে সম্পূর্ণ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তোলা হবে। জন্ম ও মৃত্যু সনদসহ পৌরসভার সকল প্রকার নাগরিক সেবা কোনো প্রকার দালালি বা হয়রানি ছাড়া সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ঐতিহ্যবাহী গ্রাম্য শালিশের মাধ্যমে স্থানীয় সব ছোট-বড় সমস্যা ও বিরোধের সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান করা হবে। অসহায়দের পাশে থাকা ও নারী অধিকার: হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃসময়ে সর্বদা পাশে দাঁড়ানো এবং ওয়ার্ডের নারী সমাজের অধিকার, সামাজিক মর্যাদা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
জাতীয়তাবাদী কৃষক দলের পটিয়া পৌরসভার আহবায়ক বুলবুল আহমদ নান্নু দৈনিক জনতা প্রতিবেদকে জানান, আমি শৈশবকাল থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান মন্ত্রী জননেতা তারেক রহমানের আদর্শের কর্মী হিসেবে দাবি করে বুলবুল আহমদ নান্নু বলেন, “হযরত শাহ চান্দ আউলিয়ার (রা.) পবিত্র ভূমিকে সাক্ষী রেখে আমি সৎ ও নিষ্ঠার সাথে ওয়ার্ডবাসীর খেদমত করতে চাই। এলাকার জনগণ যদি আমাকে সুযোগ দেন, তবে নির্বাচিত হয়ে আমি আমার প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করব। আমি সকলের সহযোগিতা দোয়া চাই।
