রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় পূজামণ্ডপে যাতায়াত নির্বিঘ্ন করতে ৩৪টি রাস্তা সংস্কারের কাজ চলমান

ভালুকায় পূজামণ্ডপে যাতায়াত নির্বিঘ্ন করতে ৩৪টি রাস্তা সংস্কারের কাজ চলমান

ভালুকা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ভালুকা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ৩৪টি রাস্তা সংস্কারের কাজ চলমান রয়েছে।

পূজারীদের যাতায়াত সহজ করা, দর্শনার্থীদের চলাচলে ভোগান্তি কমানো এবং দুর্গোৎসবকে আরও আনন্দমুখর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হলে উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এ উদ্যোগ পূজারী ও দর্শনার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।
এ উদ্যোগের ফলে দুর্গোৎসব চলাকালে পূজামণ্ডপে যাতায়াত নির্বিঘ্ন হবে এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা