বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট সিলেট সীমান্তে ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তে ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৩৪ হাজার ৯৫৯ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি লেডিস সোয়েটার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় মদ, গরু, ফল, কম্বল, কসমেটিকস, সবজি, চকলেট, বাসমতি চাল, আলু, জুস, দুধ, বিছানার চাদর, ফুচকা, মধু, বিস্কুট, বিড়ি ও চা-পাতাসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি লেডিস সোয়েটার আটক করা হয়।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ৩৪ হাজার ৯৫৯ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা