২০
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। ২৬ অক্টোবর ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখী ‘এনা পরিবহন’ এর একটি বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী স্বপ্ন আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। আটককৃত স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আঃ সামাদের স্ত্রী।
এ সংক্রান্তে রায়পুরা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
