মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য, সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন বিএনপির আহবায়ক, বিশিষ্ট সমাজ সেবক জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল।

মঙ্গলবার ২৭ অক্টোবর যোহরবাদ উপজেলার ঐতিহ্যবাহী নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজা শেষে তাঁকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য জালাল আহমেদ ভূঁইয়া(৬৩) গতকাল ২৬ অক্টোবর রাত ৮.৩০ ঢাকার একটি হাসপালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।ও
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে,ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন।

জানাজায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ঢাকা বিভাগীয় স্প্যাশাল জজ রেজাউল করিম খান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল আলম,সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিঃসহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নাজমুল আলম,জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহার আলী, বিএনপি ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা