২১
মোঃ মজিবর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে মন্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পরিচালনায় ২৭ অক্টোবর দিনব্যাপি পৌরসভার মধুরহাইল্লা এলাকায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান, পায়ড়াডাঙ্গা সিনিয়ার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এস এম রহমতুল্লাহ,ডা.আতাউল গনি,ডা.ওয়াহেদ সাদিক,ডা.দিলরুবা বেগম,ডা.নুপুর,ডা.নিপা.ডা.মামুন,,স্কুল প্রধান শিক্ষক আব্দুল আজিজ, মধুহাইল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানান খাতুন, বিশিষ্ঠ ব্যবসায়ী সাইদুর রহমান,নিউ উত্তরন ক্লিনিকের পরিচালক আদম আলীসহ অনেকে।
