বুধবার | অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা তিন মাস ধরে ওসি নেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায়, চরম ভোগান্তিতে সেবা প্রার্থীরা

তিন মাস ধরে ওসি নেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায়, চরম ভোগান্তিতে সেবা প্রার্থীরা

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : রাজধানীর নিকটবর্তী জনবহুল এলাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদটি শূন্য রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় তিন মাস ধরে কোনো নিয়মিত ওসি না থাকায় এই গুরুত্বপূর্ণ থানার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার পরিধি ও অপরাধের ধরণ অনুযায়ী থানার গুরুত্ব অনেক বেশি। কিন্তু দীর্ঘ তিন মাস ধরে থানার প্রধান কর্মকর্তা বা ওসির অনুপস্থিতির কারণে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সাধারণ মানুষ থানায় জিডি, মামলা বা কোনো আইনি সহায়তা নিতে গিয়ে সঠিক সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দেখা পাচ্ছেন না। এতে বিচারপ্রার্থী ও সাধারণ সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, একটি থানার ওসির অনুপস্থিতি মানে পুরো পুলিশি সেবায় বড় ধরনের ছন্দপতন। দ্রুত এই শূন্য পদে একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা পদায়ন না করলে এলাকার আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

দ্রুত দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নতুন ওসি নিয়োগ দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা