সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে সন্ত্রাস-কিশোর গ্যাং এর বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে ১০ কেজি গাঁজা, মাদক মামলা, মাদক সেবনকারি, পরোয়ানা জারি, ছাত্রলীগের সক্রিয় সদস্য ও দুর্ধর্ষ ৪ ডাকাতসহ দুষ্কৃত- ২৪ আসামি পুলিশের জালে বন্দী হয়।
আজ মঙ্গলবার( ২৭ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলের জিরো টলারেন্সের নীতিমালায় ওসি’ মহম্মদ আব্দুল বারিক বাংলাদেশ পুলিশের চৌকস একাধিক দল নিয়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্ভাব্য ও ভাসমান এবং গোপন আস্তানাতে ব্লক রেডে হানা দিয়ে সাঁড়াশি অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে গ্রেফতারকৃত: মাদক সেবনকারি-মোঃ মামুন (৩৫), মোশারফ (৪০), মোমেন (৪৪), সাইফুল ইসলাম (২৬), আসিফ মিয়া (২২), মোঃ রিপন (২১), নাজমুল (২০), মোঃ আল-আমিন (৩০), মোঃ শাহীন মিয়া (২১), মোঃ হাকিম মিয়া (২৩), মোঃ ইসরাফিল মিয়া (২৩), নুরে আলম মিয়া (৪০), মোঃ ইনতিয়াজ ওরফে ইন্ত (৪২) ও মোঃইয়ামিন (২০) নামে ১৪ আসামি’
মাদক ব্যবসায়ি- মোঃ রবিন মিয়া (২২), মোঃ জজু মিয়া (২৯), মোঃ আারিফ মিয়া (২২) ও মোঃ শাকিল (৩৭) নামে ৪ আসামি’
বৈষম্য আন্দোলন বিরোধি- উপজেলার জামপুর ইউপির উটমা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ সাব্বির মিয়া (২২) নামে ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য।
দুর্ধর্ষ ডাকাত- আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ মোন্না (১৭) নামে রংপুর জেলার কাউনিয়া থানার হাড়াগাছা গ্রামের সাইফুল ইসলামের ছেলে এ-পি, উপজেলার পিরোজপুর ইউপির প্রতাপের চর গ্রামের আল আমিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া, একই আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রাব্বী হাসান (১৭) নামে একই জেলার পীরগাছা থানার পূর্ব হাসনা গ্রামের শফিকুর রহমানের ছেলে এ-পি, প্রতাপের চর গ্রামের মকবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও একই আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রাকিব (১৫) নামে একই আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ রামিম (১৬) নামে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মুখুরিয়া গ্রামের নয়ন মিয়ার ছেলে এ-পি, প্রতাপের চর গ্রামের সুমানের ভারের ভাড়াটিয়া বলে জানা যায়।
পরোয়ানা জারি- মোঃ শাহাদাৎ হোসন (২০) সহ- ২৪ আসামি গ্রেফতার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে আদালতে প্রেরণ করে।
