মো: সিপাউর রহমান কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ’র্ষে তানভীর আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নি’হ’ত হয়েছেন। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন। নি’হ’ত তানভীর জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর গ্রামের সফায়ত আলীর ছেলে। তিনি কুলাউড়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের উত্তর কুলাউড়া এলাকার মোস্তফা কমিউনিটি সেন্টারের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে খাবার খেয়ে মোটরসাইকেলযোগে কুলাউড়া শহরের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন তানভীর। তিনি কুলাউড়া শহরের একটি মোবাইল ফোনের দোকানে কাজ করতেন। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই পরিবারের সদস্যরা দু’র্ঘট’নার খবর পান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কুলাউড়া এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে তানভীরের মোটরসাইকেলের সং’ঘ’র্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক কিছু চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর প্রাইভেটকার চালকের ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষো’ভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রাইভেটকারটি নিজ লেন ছেড়ে বিপরীত পাশে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তরুণ শিক্ষার্থী তানভীর আহমদের এমন ম’র্মা’ন্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
