রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রামগড়ে সাবেক বিজিবি সদস্যের মরদেহ নদী থেকে উদ্ধার

রামগড়ে সাবেক বিজিবি সদস্যের মরদেহ নদী থেকে উদ্ধার

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে ফেনীরকুল সীমান্তে ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা পার্শ্ববর্তী ফেনী নদীতে খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করেন।

অংথৈইপ্রু মারমার ছেলে রামগড় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যানিকেতনের শিক্ষক থৈঅংগ মারমা জানান, গত ১৩ নভেম্বর দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীর তীরে ঘাস কাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকে আর বাসায় ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

আজ ১৪ নভেম্বর সকালে ফেনী নদীতে খোঁজা খুঁজি করে এলাকাবাসী তার মৃতদেহ উদ্ধার করে। অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ৮ নং ওয়ার্ড ফেনীরকুলের মৃত মংমং মারমার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা প্রতিবেশীরা জানান, অংথৈইপ্রু মারমার শরীরের আঘাতের চিহ্ন দেখা গেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আহসানুল ইসলাম জানান এ বিষয়ে বিজিবি সীমান্ত আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা