শনিবার | নভেম্বর ১৪, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা শ্রীবরদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপ ‘এক্সাম হিরো’র উদ্বোধন

শ্রীবরদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপ ‘এক্সাম হিরো’র উদ্বোধন

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ‘এক্সাম হিরো’ লার্ন অ্যান্ড গ্রো ‘Exam Hero’ (Learn & Grow) নামে একটি শিক্ষা বিষয়ক অ্যাপের উদ্বোধন করা হয়েছে।

১৩ নভেম্বর (শুক্রবার) বিকেলে শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে ‘এক্সাম হিরো’ লার্ন অ্যান্ড গ্রো’র আয়োজনে এ সংবর্ধনা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু । শিক্ষা বিষয়ক অ্যাপটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন অ্যাপটির ডেভেলপার হৃদয় হাসান।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শ্রীবরদী থানার নবাগত ওসি আনোয়ার জাহিদ, বিএনপি নেতা আব্দুর রহিম দুলাল , আব্দুল্লাহ আল মামুন দুলাল, এস এম সোহান, ছাত্রদল নেতা রোকনুজ্জামান রোকন এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যম কর্মী, অভিভাবক এবং প্রায় দেড় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা