সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অবৈধ যানবাহন চলাচলে সয়লাব শরণখোলা!

তীব্র যানযট, বাড়ছে দূর্ঘটনা, চরম দূর্ভোগে যাত্রীরা

অবৈধ যানবাহন চলাচলে সয়লাব শরণখোলা!

শরণখোলা (বাগেরহাট) থেকে মেহেদী হাসান : অবৈধ যানবাহন চলাচলে সয়লাব বাগেরহাটের শরণখোলা। একের পর এক দূর্ঘটনায় পঙ্গত্ব বরনের পাসাপাসি মারাও গেছেন অনেক মানুষ। বেপরোয়া চলাচল ও যত্রতত্র পার্কিংয়ে বাড়ছে যানযট ও দূর্ঘটনা। দিনদিন এর সংখ্যা বাড়লেও কোন ব্যাবস্থা নিচ্ছেন না স্থানীয় প্রশাসন।
সেখানে অবৈধ যানবাহন, দূর্ঘটনা, আহত ও নিহতের কোন পরিসংখ্যান সরকারী অথবা বে-সরকারী কোন সংস্থার কাছে পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানাযায়, অবৈধ যাবাহনের মধ্যে ট্রলি, নসিমন, করিমন, ভ্যাটারি চালিত অটোভ্যান, ইজি বাইক, আলমসাদু, ভডভডি, বক্স গাড়ী, থ্রী হুইলার ও পাঁচ চাকার গাড়িকে সড়কে চলতে দেখা গেছে।
এদিকে বাস ড্রাইভার রাজু, মাহেন্দ্র ড্রাইভার ওসমান, গোপনীয় সূত্র ও নাম না প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্টরা জানান, বেশিরভাগ মোটর সাইকেল, বাস, ট্রাক, সিএনজি, মাহেন্দ্র, মিনি ট্রাক, পিকাপের কাগজ ও চালকের ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ন হওয়ার কারনে অবৈধ ভাবে রাস্তায় চলাচল করছে।

সরেজমিন তথ্যানুসন্ধানে জানাযায়, গত ২০২৬ সালের ৪ জুন সকালে ছুটুখার বাজার এলাকায় সুজন মোল্লা (৩৮) গাছ বোঝাই টমটম চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে কারেন্টের খাম্বার সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই নিহত হন, তিনি রাজাপুর এলাকার বাসিন্দা ।

৭ অক্টোবর দুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুপুরে ধানসাগর ভেড়িবাধের উপর দিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি মটর সাইকেল ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান অরিত্র মৃধা (১৩), তিনি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ও ধানসাগর এলাকার খোকন মৃধার পূত্র।

৯ আগষ্ট সকালে রায়েন্দা বাসষ্টান্ড এলাকায় হামিম পরিবহন চাঁপা দিলে ঘটনা স্থলেই মারা যান ভ্যান চালক হানিফ ব্যাপারী (৭০), তিনি সাউথখালী এলাকার বাসিন্দা।

২০২৫ সালের ১৫ জুলাই বিকালে রায়েন্দা বাসষ্টান্ডে বিএমলাইন পরিবহন চাঁপা দিলে ঘটনা স্থলেই মারা যান এক পথচারী নারী। তবে নিহত নারীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

১৯ ডিসেম্বর দুপুরে চাল রায়েন্দা এলাকায় পিছন থেকে একটি মটর সাইকেল ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান বাদল মুন্সি (৫৫), এ সময় তিনি মসজিদে নামাজের জন্য যাচ্ছিলেন। সে চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা বলে জানাগেছে।

২৬ সেপ্টেম্বর সকালে বানিয়াখালী এলাকায় ইজিবাইক ও মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মটর সাইকেল চালক রিয়াদুল ইসলাম (৪৫) নিহত হন, তিনি পেশায় একজন এ্যাডভোকেট ও আকন্দপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও ঐ এলাকার সেলিম শিকদারের পূত্র।

২০২৪ সালের ২ জানুয়ারী সকালে পল্লীমঙ্গল এলাকায় একটি লোকাল বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান রেজাউল ইসলাম (৫৯), তিনি মাতৃভাষা ডিগ্রী কলেজের অফিস সহকারী এবং পাশর্^বর্তী উপজেলার খাওলিয়া এলাকার নুরুল ইসলাম ফরাজীর ছেলে।

৭ জুলাই বাংলাবাজার সড়ক কেজি স্কুলের সামনে পিছন থেকে ইজিবাইক চাঁপা দিলে ঘটনা স্থলেই মারা যান সুলতান খাঁন (৭০), তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মৃত আসমান খাঁনের ছেলে, সে তার ভাগিনা ফারুক হাওলাদারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

গত কয়েক বছর আগে, নলবুনিয়া বাজার এলাকায় দুপুরে পিছন থেকে আসা একটি মটর সাইকেল ধাক্কা দিলে ঘটনা স্থলেই নিহত হন হারুন হাওলাদার মিন্টু (৪৫), সে মঠেরপাড় এলাকার বাসিন্দা।

২০২১ সালের ৩ জুলাই লাকুড়তলা এলাকায় অটোভ্যান ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আকন (৫০) নিহত হন, তিনি সোনাতলা এলাকার হামিদ আকনের ছেলে এবং ঐ ভ্যানের যাত্রী ছিলেন।
এভাবে বহু মানুষের মৃত্যুর খবর এই প্রতিবেদকের হাতে আসতেছে।

এ ছাড়া সড়কে ঐ সকল অবৈধ যানবাহনের ধাক্কায় বেঁচে ফিরলেও গুরুতর আহত হয়েছেন, উত্তর রাজাপুর এলাকার হাসেম আকন, হাসান ফরাজী, রশিদ মুন্সী, রাজৈর এলাকার আব্দুল্লাহ আল নোমান, রায়েন্দা এলাকার মিরাজুল ইসলাম, গোলবুনিয়া এলাকার হেমায়েত উদ্দিন আকন, তাফালবাড়ি এলাকার আবু হানিফ, তারা চিকিৎসা নিয়েও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে কাজকর্ম করতে পারতেছেন না।

দূর্ঘটনা কবলিত আহত ও নিহতের সঠিক কোন পরিসংখ্যান না থাকলেও সড়ক সংশ্লিষ্ট যানবাহন ও চালক শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সাথে কাজ করা তরুন সমাজ সেবক, যুবদল নেতা আবুল বাশার খাঁন জানান, সড়কে ওই সকল অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচলের কারনে সাম্প্রতিক কালে ছোট বড় মিলিয়ে প্রায় ২ শতাধিক দূর্ঘটনা ঘটেছে। যার মধ্যে প্রায় ৩০ জন নিহত ও শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন।

উপজেলার বান্দাঘাটা থেকে পাঁচরাস্তা এলাকা হয়ে রায়েন্দা ফেরিঘাট পর্যন্ত ব্যস্ততম সড়কের দুই পাশের্^ পাশে যত্রতত্র ভাবে থেমে থাকে এসব যানবাহন। এতে কিছুক্ষণ পরপর লাইন লম্বা হয়ে তীব্র যানজট তৈরি হয়। এ কারণে ধুলাবালু উড়ে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়ছে।

সম্প্রতি উপজেলার তাফালবাড়ী, বাংলাবাজার, রাজাপুর, রাজৈর, আমড়াগাছিয়া, পহলানবাড়ী, খোন্তাকাটা, রায়েন্দা ফেরিঘাট, তালতলী, তিন রাস্তা, এলাকায় রাস্তার পাশের্^ এসব যানবাহন থামিয়ে রাখার কারনে যানযটের চিত্র দেখা গেছে।

সদর স্থানীয় বাসিন্দা খোকন হাওলাদার জানান, যানযটের কারনে মাঝে মধ্যে গাড়িগুলো আমার বাড়ির গেটের মধ্যে চলে আসে। আবার এমন বেপরোয়া গতিতে গাড়িগুলো আসে মনে হয় আমাদের বাড়ি ঘর ভেঙ্গে নিয়ে চলে যাবে। আরেক বাসিন্দা আবু জাফর জানান, যত্রতত্র পার্কিং ও যানযটের কারনে সবচেয়ে বেশি ঝুকিতে পড়ছে শিক্ষার্থীরা। সড়কে প্রয়োজনীয় নিয়ন্ত্রন ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের প্রতি জোর দাঁবি জানিয়েছেন তারা।

ভূক্তোভোগী কমলা বেগম জানান, আমি প্রতিদিন আমার বাচ্চাকে নিয়ে খাঁদা এলাকা থেকে রায়েন্দা বাজারে জাতায়াত করি। যানযট ও বেপরোয়া গাড়ী চলাচলের কারনে অনেকবার দূর্ঘটনার স্বীকার হয়েছি। দূর্ঘটনায় আমার ছেলের হাতের আঙ্গুল কেটে ফেলতে হয়েছে।

জাফর শিকদার জানান, জীবিকার তাগিদে প্রতিদিন রায়েন্দা বাজারে এসে পড়তে হয় বিপাকে। প্রায়ই যানবাহনে সাথে ছোট খাট দূর্ঘটনা ঘটে। এই গত পরশু মিশুকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেছিলাম।
পথচারী বাদশা আকন বলেন, অসুস্থ নাতীকে কোলে করে যাওয়ার পথে, পুরো রাস্তায় গাড়ী ব্লোক করা হাসপাতালে যাওয়ার পথ খুঁজে পাইনা।

শাহিনুর বেগম নামের এক যাত্রী জানান, রায়েন্দা থেকে ধানসাগর যাওয়ার জন্য একটি গাড়ির সঙ্গে কথা বলতে গেলে ৫ গাড়ির ড্রাইভার কোই যাবেন বলে হাজির হয়। তখন পড়তে হয় বিব্রত কর অবস্থার মধ্যে।
মুন্নি ও আয়সা আক্তার জানান, গাড়ীতে শরণখোলা থেকে রায়েন্দা বাজারে এসে নামলাম মাত্র শপিং করার জন্য, ঠিক তখনই কয়েকজন ড্রাইভার এসে বলে কোথায় যাবেন।

সদর সংলগ্ন পাঁচরাস্তা রায়েন্দা বাজার এলাকার বাসিন্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বেল্লাল হোসেন মিলন জানান, এই রোড ধরেই প্রায় লক্ষাধিক মানুষের উপজেলা শহরের মুল প্রবেশ দ্বার এটিই। এই সড়কের পাশের্^ রয়েছে অসংখ্য স্কুল কলেজ, ব্যাংক, বীমা, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার, থানা পুলিশের ষ্টেশন ও শপিংমল। উপজেলা জুড়ে যত্রতত্র পার্কিং ও অবৈধ যানবাহনের বেপরোয়া গতির মুখে ঘটছে দূর্ঘটনা মরছে মানুষ। অপ্রাপ্ত বয়স্ক চালক ও এই সকল যানবাহনের বিরুদ্ধে জন-প্রতিনিধি ও প্রশাসনের ব্যাবস্থা নেয়া জরুরি।

ভাড়ায় চালিত মটর সাইকেল চালক শহিদুল হাওলাদার জানান, মটর স্টান্ড থেকে এক সময় থানা পুলিশ ও আওয়ামী নেতারা চাঁদা নিত। মাহেন্দ্র ড্রাইভার ওসমান জানান, তার কোন কাগজ নেই। তিনি উপজেলা শহরের গন্ডি পেরিয়ে জেলা শহরেও চালিয়ে বেড়ান। তবে মাঝে মধ্যে তাকে পুলিশকে ঘুষ দিতে হয়। বাস ড্রাইভার সালাম শেখ জানান, ট্রলি, নসিমনের মত অবৈধ বাহন গুলো মহাসড়কে বেপরোয়া ভাবে চলাচল করে। যে কারনে প্রতিদিন কোন না কোন দূর্ঘটনা ঘটে। ট্রলি চালক মেহেদী হাসান জানান, আমাদের কোন কাগজ নেই। আমরা সব জায়গায় চালাতে পারি তাতে কোন বাঁধা নেই। ৫ চাকার ড্রাইভার নয়ন হাওলাদার জানান, গাছ ভর্তি করে আমরা জেলা শহরেও যাই। ইজি বাইক ড্রাইভার শাহিন হাওলাদার জানান, মহাসড়ক সহ সব যায়গায় চালাই। অপ্রাপ্ত বয়স্ক আরিফ (১২) জানান, পেটের দায়ে অটো ভ্যান চালাই।

সরেজমিন তথ্যানুসন্ধান ও সংশ্লিষ্ট চালকদের তথ্য মতে উপজেলাজুড়ে ঐ সকল যানবাহনের সংখ্যা প্রায় ২০ হাজার।

অন্যদিকে আবার সেখানে খোকন হাওলাদার, মনির, রুবেল, সোহেল, লিমন, রুমন, সহ আরো অনেক ব্যাবসায়ী উপজেলার পহলানবাড়ী, রাজাপুর, আমড়াগাছিয়া, রায়েন্দা, তাফালবাড়ী বাজারে, অবৈধভাবে ভ্যাটারি চালিত বিভিন্ন যানবাহন তৈরির কারখানা গড়ে তুলেছেন। সেখানে নিয়মিত তৈরি হচ্ছে এই যানবাহন। তবে এই কর্মকান্ডের জন্য তাদের কাছে কোন বৈধ কাগজ পত্র নেই।

দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নান্না মিয়া হাওলাদার জানান, ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার প্রায় ২ লাখ মানুষের বসবাসের যায়গায় ঐ যানগুলো এখন মানুষের মরার উপরে খাঁড়ার ঘাঁ অবস্থা হয়েছে। বেপরোয়া চলাচলের কারনে দূর্ঘটনা বেড়েছে। যানযটের কারনে রাস্তা সংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান পাট শব্দদুষন ও ধুলাবালি উড়ে একাকার হয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা, বাগেরহাট মেডিকেল অ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল এর সাবেক প্রিন্সিপাল ও বিএনপি নেতা ডাক্তার শফিকুল ইসলাম বাবুল জানান, রায়েন্দা সদর পাঁচ রাস্তার মোড় এলাকার যানযট রাজধানী ঢাকার গুলিস্থান এর মত যা নিত্য দিনের ঘটনা। আমার চেম্বারে যাওয়ার ২ মিনিটের পথে সময় লাগে ২০ মিনিট। অবৈধ যানবাহনের সংখ্যা ও প্রশাসনের উদাসিনতার কারনে দূর্ঘটনা ও যানযট দুটোই বেড়েছে। এছাড়াও এসব যানবাহন চালানোর কাজে জড়িয়ে পড়ছে অপ্রাপ্ত বয়স্করা।

বাংলাদেশ সড়ক পরিবহন কতর্িৃপক্ষ বাগেরহাট এর এই ০১৫৫০০৫১৬৫৩ নাম্বারে কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

থানা পুলিশের অফিসার ইনচার্য রোকেয়া খানম জানান, সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি।

জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকার জানান, বিষয়টি আমার জানা ছিলনা। তবে এখন থেকে এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা