সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে বিজিবির রাতের অভিযানে সাড়ে ১১ ঘনফুট সেগুন কাঠ জব্দ

কাপ্তাইয়ে বিজিবির রাতের অভিযানে সাড়ে ১১ ঘনফুট সেগুন কাঠ জব্দ

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪১ বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার ২৫০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন ঢংছড়ি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে একটি টহল দল চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ কাঠ পাচার ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা