৬
তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্তের রাজা পাহাড় এলাকা থেকে বিপুল পরিমাণ পরিত্যক্ত ভারতীয় ডেনভার বডি স্প্রে আটক করেছে কর্ণঝোড়া বিওপি।
২৩শে নভেম্বর সোমবার ভোর রাতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়ানের কর্ণজোড়া বিওপির বিজিবি সদস্যরা রাজা পাহাড় এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত ৯৭২ পিচ ভারতীয় ডেনভার ব্যান্ডের বডি স্প্রে আটক করে।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে জানানো হয় উদ্ধারকৃত ডেনভার বডি স্প্রের আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৮৩ হাজার টাকা।
