মোহাম্মদ কাইছার হামিদ, মহেশখালী, কক্সবাজার : ”দূষণ আর বৈষম্য নয়, নিরাপদ জ্বালানি চাই” স্লোগানে মাতারবাড়ীর জেলেপাড়া-মগডেইলে কর্মহারাদের নিয়ে ধরার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা এবং সন্ধ্যা ৬টায় কক্সবাজার মহেশখালী উপজেলার মাতারবাড়ীর জেলেপাড়া-মগডেইলে কর্মহারাদের নিয়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আয়োজনে পৃথক পৃথক দু’টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সাইরার ডেইল বৈঠকে এলাকার মুরব্বি নুর আহমদ ও মগডেইল বৈঠকে এলাকার মুরব্বি আহমদ শফির সভাপতিত্বে ধরা মহেশখালীর সমন্বয়ক মো. কাইছার হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ধরা কক্সবাজারের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ফরিদুল আলম শাহীন। বক্তব্য দেন ধরার সদস্য শাহরিয়ার শাওন, ধরা কক্সবাজার সদরের সদস্য সাংবাদিক আব্দুস ছালাম কাকলী, এমইউপি মোঃ আলী, কক্সবাজার সদরের সদস্য মিজানুর রহমান ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বিভিন্ন পেশায় জড়িত বাসিন্দারা।
বক্তারা সবার জন্য জ্বালানি নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেন এবং আগামী ২৯ নভেম্বর মাতারবাড়ী পুরান বাজার সংলগ্ন মাঠে বিশাল জনসমাবেশের দলমত সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান।
বৈঠক শেষে নবায়নযোগ্য জ্বালানির পরিবেশগত সুফল এবং প্রাকৃতিক ও কৃত্রিম দূর্যোগে
ক্ষতিগ্রস্তদের সুরক্ষা রাখতে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
