২২
সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধামরাই ডিআরএস -এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণ কাজের জন্য আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা হতে ২৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮:০০ ঘটিকা পর্যন্ত মোট ২৪ (চব্বিশ) ঘন্টা মানিকগঞ্জ এর ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর, শিবালয় এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এছাড়া, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ
