শনিবার | নভেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় সাগর (১৮) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের পাগলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর কিশোরগঞ্জ জেলার সবুজ মিয়ার (স্বর্ণকার) ছেলে। তাঁর বাবা স্বর্ণকারের কাজ করেন।ব্যবসার সুবাদে তাঁরা দীর্ঘদিন ধরে সখীপুর উপজেলার কালিয়া বাজার এলাকায় বসবাস করে আসছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান , বৃহস্পতিবার রাতে পাগলা মোড় এলাকায় একটি মাহিন্দ্রা পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাগর নিহত হন।এ ঘটনায় কবির হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার বড়চওনা মঠের পুকুরপাড় এলাকার আব্দুল হালিমের ছেলে।

বড়চওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত কবির হোসেনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা