শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অভিযানে ভূয়া’পুলিশসহ ২৪ আসামি গ্রেফতার

অভিযানে ভূয়া’পুলিশসহ ২৪ আসামি গ্রেফতার

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনারগাঁও থানায় আব্দুল বারিক ওসি’র দায়িত্বে যোগদানের পর থেকে আকস্মিক অভিযানের পর অভিযান।অপরাধ দমনে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত, ভূয়া’পুলিশ সহ ২৪ জন আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ সোমবার (২৪ আগস্ট) ভোরবেলা থেকে পুলিশের একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি আভিযানিক দল অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক মামলা-৩, ওয়ারেন্ট-ভুক্ত আসামি-৪, ভ্রাম্যমান আদালত -১২, ভূয়া’পুলিশ পরিচয়দানকারী-১, নিয়মিত মামলা-নারী-শিশু-৩, ও অন্যান্য -১ জন সহ ২৪ জন আসামীকে গ্রেফতার করে। পুলিশের হাতে গ্রেফতারকৃত ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক পুলিশ স্কটের মাধ্যমে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা