সাজ্জাদুর রহমান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সাথে শহীদ জিয়া কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, সফিকুল ইসলাম সাফিক, শহীদ জিয়া কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোমেনা খান সহ অন্য শিক্ষকবৃন্দ। যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন, মৎসজীবী দলের সভাপতি মানিক মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশ ও জনগণের কল্যাণে বিএনপির এই উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।
