মোঃমনজুর মোল্লা ঢাকা: বাংলাদেশ পুলিশের বিতর্কিত ও কুখ্যাত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান ও জীবনযাপন নিয়ে বের হয়ে এসেছে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য। এতদিন তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন থাকলেও নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, বেনজীর আহমেদ এখনো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আত্মগোপনে রয়েছেন।
তবে নিজের সঠিক অবস্থান গোপন রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের চোখ অন্যদিকে ঘোরাতে তিনি নিজেই কৌশলগতভাবে নানা ধরনের ধোঁয়াশা ও ভুয়া তথ্য ছড়িয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, দুবাইতে অবস্থানকালেই কিছুদিন আগে ‘আনফি সিনহা’ নামের এক নারীর সাথে একটি অভিজাত হোটেলে একান্তে সময় কাটাতে দেখা গেছে তাকে। জেল থেকে মুক্তি পাওয়ার পর তার বাহ্যিক চেহারায় এসেছে বেশ কিছু পরিবর্তন। শারীরিক গঠনে কিছুটা ওজন বৃদ্ধির পাশাপাশি মাথার চুল অনেকটাই ছেঁটে ফেলেছেন তিনি। অতি সম্প্রতি তোলা একটি ছবিতে তার এই পরিবর্তিত রূপের স্পষ্ট প্রমাণ মিলেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রগুলো তার সাম্প্রতিক চলাফেরা ও পরবর্তী পদক্ষেপের ওপর কড়া নজরদারি রাখছে।
