বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশার গাংগুরিয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদের মোটরসাইকেল শোডাউন

পোরশার গাংগুরিয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদের মোটরসাইকেল শোডাউন

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদের সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সারাইগাছি মোড় থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়ে গাংগুরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে আব্দুল মজিদের সমর্থক ও কর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।

শোডাউন চলাকালে সমর্থকেরা আব্দুল মজিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ।

আব্দুল মজিদ বলেন, “আমি গাংগুরিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য।
মোটরসাইকেল শোডাউনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা