কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করেছে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ নবীন বরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের হাতে কলম তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফাহিম শাহরিয়া, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান ফাহিম, সহ-সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক তাহসিন আলম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান আকাশ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আপন তনচংগ্যা, ছাত্রী বিষয়ক সম্পাদক এডি তনচংগ্যা এবং ছাত্রদল নেতা নাসির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
