শুক্রবার | সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানীতে পৃথক অভিযানে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযানে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

মো. নূর আলম ভূইঁয়া : রাজধানীর যাত্রাবাড়ির থানার একটি হত্যা মামলায় পৃথক অভিযান পরিচালনা করে ছিদ্দিক শেখ ও মো.আল আমিন নামের ২ জন কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্প্রতিবার (২৪-সেপ্টম্বর) বিকালে যাত্রাবাড়ির ধলপূর কমিউনিটির পাশ থেকে ছিদ্দিক শেখ ও দোলাইপাড় মোড় এলাকা থেকে মো.আল আমিন কে গ্রেফতার করে এসআরবি। শুক্রবার (২৫-সেপ্টম্বর) সকালে স্পেশাল রেসপন্স টিম ১০ এর মিডিয়া সেন্টারে সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআরবি সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টম্বর রাত পৌনে ১২ টার দিকে যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর জিয়া স্মরণী রোড এলাকায় অরুন হোসেন অবস্থানকালে আসামি ছিদ্দিক শেখ ও মোঃ আল-আমিন সহ অপরাপর আসামিগণ আশপাশের বাসার মহিলাদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়। ভিকটিমের সাথে আসামিদের বাকবিতণ্ডা হয়।

পরবর্তীতে আসামিরা সংঘবদ্ধভাবে ভিকটিম অরুন হোসেনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে বোনের বাসার সামনে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১সেপ্টমৈবর ভিকটিম অরুন হোসেন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ডিসিস্টের ভাই মোঃ শহিদুল্লাহ বাদী হয়ে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টম্বর বিকালে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টার এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছিদ্দিক শেখ কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর একটি অভিযানে

ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দোলাইপাড় মোড় এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মোঃ আল-আমিন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা