রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট বিশ্বনাথ খাজাঞ্চি ইউনিয়ন বাসির সাথে চেয়ারম্যান পদপ্রার্থী বাদশার মতবিনিময়

বিশ্বনাথ খাজাঞ্চি ইউনিয়ন বাসির সাথে চেয়ারম্যান পদপ্রার্থী বাদশার মতবিনিময়

বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের আগামি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাদশা তাহার নিজ খাজাঞ্চী ইউনিয়নবাসির সাথে মতবিনিময় করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কয়েক শতাধিক বিএনপির নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের উপস্থিতিতে তাঁর কাবিলপুর গ্রামের নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে তিনি এ মতবিনিময় করেন।

সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও সালিশ ব্যাক্তিত্ব ক্বারী জমির উদ্দিনের সভাপতিত্বে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নুর উদ্দিনের সঞ্চালনায় সভায়

প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা। বক্তবে তিনি বলেন,খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়নে ভুমিকা রাখতে আপনারা আমাকে যে উৎসাহ, সমর্থন ও সহযোগিতা অব্যাহত রেখেছেন, তাতে আমি আপনাদের কাছে চিরদিনের জন্য ঋণী। আপনারা আমার বাড়িতে এসে আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আপনাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে আগামি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি প্রার্থী হিসেবে আপনাদের পাশে আছি। উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে উঠে সকলের সমর্থন অব্যাহত রেখে আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। ইনশাআল্লাহ আমি সবসময় সমবন্টন ও ইনসাফের ভিত্তিতে আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আপনাদের পরিশ্রম সফল হবে ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘অতীতের বিভিন্ন জনপ্রতিনিধিদের সান্নিধ্য ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমি ইউনিয়নবাসির খেদমতের চিন্তা করছি। আমার উপর রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সমর্থন রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিবের ভালবাসা ও সমর্থন যেহেতু আছে, সেহেতু খাজাঞ্চী ইউনিয়নবাসি উন্নয়ন বঞ্চিত হবেন না।

মাওলানা আব্দুল করিম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বাদশা’র প্রতি সমর্থন জানিয়ে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন, অধ্যাপক মাওলানা মনির উদ্দিন, বিএনপি নেতা, শওকত আলী, দেলোয়ার হোসেন, আপ্তাব আলী, আং মালিক, আমির আলী, মাওলানা মইনুল ইসলাম, আফতাব আলী, আঃ রহিম, আবুল কালাম, সাবেক মেম্বার মানিক মিয়া, দেলোয়ার হোসেন, আব্দুল গণী, খোয়াজ আলী, তৈমুছ আলী, মাসুক মিয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সজিব, মুরব্বি আছলম আলী, ফারুক আহমদ, তেরাব আলী, মুতলিব আলী, সুলতান আহমদ, নিজাম উদ্দিন, আলী আসকর, আব্দুল কাইয়ুম, আংগুর মেম্বার, ইউনুছ আলী, নুরুজ্জামান, আব্দুর রহিম লায়েক, এসএম রফিক আহমদ, মাসুক মিয়া, ছান্দ আলী, আবুল কালাম, সমছু মিয়া, কবির উদ্দিন, আখলিছ আলী, অলিউর রহমান, আং খালিক,কছির আলী, দুদু মিয়া, আবুল কালাম, সিরাজ উদ্দিন, আং মজিদ, হররুপ মিয়া, আং করিম, কাচা মিয়া, ইসলাম উদ্দিন, আং সালাম, ইর্শাদ আলী, আলমগীর হোসেন সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা