সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সুবর্ণচরে বিভিন্ন অপরাধে ১০ কিশোর আটক, থানায় শপথ পাঠ

সুবর্ণচরে বিভিন্ন অপরাধে ১০ কিশোর আটক, থানায় শপথ পাঠ

নোয়াখালী থেকে মোঃ রাশেদুল ইসলাম : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানা পুলিশের অভিযানে মোবাইল ফোনে জুয়া খেলা, গভীর রাত পর্যন্ত বাইরে অবস্থান, পড়াশোনা বাদ দিয়ে বাজারে আড্ডা এবং গাঁজা সেবনসহ বিভিন্ন অভিযোগে পৃথক স্থান থেকে ১০ জন কিশোরকে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) চরজব্বর থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক কিশোরদের অধিকাংশই শিক্ষার্থী। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এবং চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান তাদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করেন।

পরে চরজব্বর থানায় আটক কিশোরদের শপথ করানো হয়। তারা ভবিষ্যতে মোবাইলে জুয়া খেলা, মাদক সেবন, গভীর রাত পর্যন্ত অযথা বাইরে থাকা এবং পড়াশোনা বাদ দিয়ে বাজারে আড্ডাসহ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে না বলে অঙ্গীকার করে।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রাথমিকভাবে ক্ষমা করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে কিশোরদের প্রতি নজরদারি ও তাদের সঠিক পথে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

চর জব্বার থানার অফিসার ইনচার্জ জানান- কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা