সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রাজস্থলীতে সংসদ সদস্যের প্রতিনিধি মনোনীত হলেন আবুল হাসেম মেম্বার

রাজস্থলীতে সংসদ সদস্যের প্রতিনিধি মনোনীত হলেন আবুল হাসেম মেম্বার

রাজস্থলী প্রতিনিধি : রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে রাজস্থলী উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার।

সংসদ সদস্য দীপেন দেওয়ানের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে আবুল হাসেম মেম্বারকে রাজস্থলী উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। চিঠিতে স্পষ্ট করা হয় যে, সংসদ সদস্যের অনুপস্থিতিতে উপজেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভাসহ সংশ্লিষ্ট সকল সরকারি কার্যক্রমে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করবেন আবুল হাসেম। বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসানকে নির্দেশ প্রদান করা হয়েছে।

নতুন দায়িত্ব প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় আবুল হাসেম মেম্বার বলেন, “মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার ওপর যে আস্থা ও গুরুদায়িত্ব অর্পণ করেছেন, সেজন্য আমি তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও জানান, জনকল্যাণে সংসদ সদস্যের দিকনির্দেশনা মেনে চলাই তাঁর মূল লক্ষ্য। এলাকার সুষম উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, আবুল হাসেম মেম্বার দীর্ঘ ১৯ বছর ধরে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ভবিষ্যতেও জনগণের আস্থা ধরে রেখে সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা