পটিয়া চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী : প্রতিনিধি:আগামীকাল ২৯ সেপ্টেম্বর মংগলবার মহান ১৪ আশ্বিন পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ) এর ৬৪ তম পবিত্র খোশরোজ শরীফ ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল শাহী ময়দানে অনুষ্ঠিত হবে।
কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কোরান, খতমে গাউছিয়া, খতমে খাজাগান, মিলাদ মাহফিল, জিকির, সেমা, কাওয়ালী মাহফিল, আখেরী মোনাজাত ও সবশেষে তবারুক বিতরণ।
এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবারের নায়েব সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ)। ওরশ শরীফ সফল করার জন্য আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী, সূফি দর্শন গবেষণা পরিষদ ও মওলা সুলতানপুরী ছাত্র যুব পরিষদের পক্ষ থেকে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
