মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ ফুলবাড়িয়ায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

ফুলবাড়িয়ায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে মো: আব্দুল জব্বার : সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এর পরিচালনা ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ব্যবস্থাপনায় ‘ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এ ৩১৬ তম ও ৩১৭ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

৩১৬ তম কোর্সের কোর্স লিডার ছিলেন স্কাউটার মো: নজরুল ইসলাম, এলটি (আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল), স্টাফ ছিলেন স্কাউটার মো: নুরুল আমিন, এলটি, স্কাউটার সিরাজুল ইসলাম, এএলটি, স্কাউটার মোস্তাফিজুর রহমান ভূঞা, সিএএলটি সম্পন (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফুলবাড়ীয়া), স্কাউটার মো: আবু আল সাঈদ সিফাত, উডব্যাজার। ৩১৭ তম কোর্সের কোর্স লিডার ছিলেন স্কাউটার অলক চক্রবর্তী, এলটি (উপ পরিচালক, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল), স্টাফ ছিলেন স্কাউটার মো: হাসান মাসুদ, এলটি (সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল), স্কাউটার মো: আব্দুল কাদের, এএলটি, স্কাউটার রাজিয়া সুলতানা, উডব্যাজার (ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, ফুলবাড়ীয়া), স্কাউটার মোহাম্মদ মাজআহারুল ইসলাম, উডব্যাজার (সভাপতি, তমাল তরু মুক্ত স্কাউট গ্রুপ, ফুলবাড়ীয়া)।

কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। এ ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্কাউটস ফুলবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন খান।

এ সময় বাংলাদেশ স্কাউটস ফুলবাড়িয়া উপজেলা শাখার সহ সভাপতি মো. আব্দুল মজিদ, সহকারী কমিশনার আবু ওবায়দা বাবুল উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা