মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ​কেরানীগঞ্জে শাক্তা ও তারানগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত

​কেরানীগঞ্জে শাক্তা ও তারানগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত

​মোঃমাহাবুবুর রহমান ঢাকা : ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল উপজেলার অন্তর্গত শাক্তা ও তারানগর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
​
গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) তারানগর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে এ কর্মী সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।
​
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান, এমপি।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

​অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সভার সূচনা করা হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমসাময়িক রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা