মো.নূর আলম ভূইয়া : রাজধানীর আদাবর থানা এলাকার একটি বাসা থেকে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের নাম- মোঃ রাকিব মাহমুদ, আঃ রহমান ওরফে অর্পণ, মোঃ মিশকাত আলম ভূঁইয়া, মোঃ রহমান শুভ, সৈকত হোসেন সম্রাট ও মোঃ বিজয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার )মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভিাগ) মো.আকতার হোসেন এক প্রেস ব্রিফিংয়েএ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে পুলিশ জানতে পারে, আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে। সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ রাত ১০টা ৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বাসার ভেতর থেকে ছয়জনকে গ্রেফতার করে।
এ ঘটনায় আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
