মো.নূর আলম ভুইয়া : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্য সহ মোট ৪২৮ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৭৯ টি মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করে ডিএমপি ঢাকা মোট্রাপলিটন পুলিশ। শুক্রবার (২-অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১১৮ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
