সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুরে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মহেশপুরে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মেহেদী হাসান সিরাজী : ঝিনাইদহের মহেশপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

(Sustainable Microenterprise and Resilient Transformation – (SMART) প্রজেক্টের আওতাধীন এবং ‘Sub Project : (Promotion of Value-Added Fruits for Sustainable Growth and Instituting RECP Practices) সাব-প্রজেক্টের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে বলিভদ্রপুর মডেল পরিবেশ ক্লাব। সার্বিক সহযোগিতায় ছিল শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ)।

অনুষ্ঠানে বলিভদ্রপুর মডেল পরিবেশ ক্লাবের সভাপতি মোঃ সবুজ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন SMART-HVC প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ আনিছুজ্জামান, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ শাহীন আলম, পরিবেশ ও সমাজকর্মী (এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার) মোঃ আসলাম হুসাইন, এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার পারভেজ মোশারফ এবং সহকারী টেকনিক্যাল অফিসার মো. তৌহিদুল ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্য এবং উৎসাহী তরুণ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, তালের বীজ বপন একটি অত্যন্ত কম খরচের ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। এটি কেবল বজ্রপাত প্রতিরোধেই সাহায্য করে না, বরং পরিবেশ সংরক্ষণ, মাটির সুরক্ষা, গ্রামীণ জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যতে খাদ্য ও আয় সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশের সুরক্ষায় এ ধরনের মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা