সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারে পুলিশের অভিযানে আটক ১৮

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক ১৮

ককসবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদক সেবনকারী, একজন ধর্তব্য অপরাধে এবং চারজন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।

সোমবার (৫ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১৩ মাদক সেবনকারী হলেন—ঈদগাঁওয়ের পূর্ব গোমাতলীর ফজলুল ইসলাম ফয়েজ (২৫), রামুর চেইনদা লারপাড়ার মো. জসিম (৪২), রংপুরের মোস্তাফিজুর রহমান (৩৮), কক্সবাজার পৌরসভার সাহিত্যিকা পল্লী এলাকার মুজিবুর রহমান (৩১), সিকদারপাড়ার মোর্শেদ (৩৭), ঘোনারপাড়ার মো. শাহিন (৩৫), খুরুশকুলের দক্ষিণ হিন্দুপাড়ার শুভ দে (১৯), মহেশখালীর হোয়ানকের মানিক চন্দ্র ঘোষ (৩৮), কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার সাইফুল ইসলাম (৪২), পিএমখালীর জুমছড়ির রাজীব শর্মা (৩৫), মহেশখালীর বড় মহেশখালীর রুপন কান্তি দে (৪৯), কক্সবাজার পৌরসভার বাদশা ঘোনার মো. শহিদুল (৩৮) এবং লিংকরোড এলাকার সাইমুন (২০)।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে পিএমখালীর কাঠালিয়ামুড়া এলাকার মিজানুর রহমান (২৯)কে।

এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ার মো. আজিজুল হক আজিজ, মধ্যম টেকপাড়ার সিফাত নুর আলিফ, ভারুয়াখালী ইউনিয়নের বৈদ্যমুরার মো. রিয়াদ (২০) এবং খুরুশকুল ইউনিয়নের জানা পাড়ার আজিজুল হক ওরফে জাহেদকে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা