পটিয়া চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী : পটিয়া ইদানীং চুরি, ছিনতাই, মোবাইল ঝাপটাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। এদের পাশাপাশি মাদক ও ইয়াবা কারবারি সক্রিয়। পুলিশ কঠোর নজরে মধ্যে চুর চক্র ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করে। ফলে চুরি ছিনতাই হচ্ছে বলে ভুক্তভোগী সুএে জানা যায়। এদিকে ১১ অক্টোবর রবিবার দুপুরে পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়ন ঈশ্বরখাইন এলাকার সেন পাড়ায় ৪ জন চোর চক্রের সদস্যসহ সিএনজি অটোরিকশা নিয়ে সেনপাড়া এলাকায় আসে।স্থানীয় নুরুল চৌধুরীর একটি গরু সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে পালানোর চেষ্টা করার সময় তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় স্থানীয় লোকজন ধাওয়া দেন।
মুহাম্মদ রিফাতসহ কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন। ধাওয়ার একপর্যায়ে দক্ষিণ ভূর্ষি রেলগেট এলাকায় অটোরিকশাটির গতিরোধ করে।এ সময় দুই পুরুষ সদস্য পালিয়ে গেলেও দুই নারীকে আটক করা হয়। পরে উদ্ধার করে গরু ও অটোরিকশাসহ আটক দুই নারীকে পুলিশের কাছে সোপর্দ করে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান,স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে পুলিশ গরু ও অটোরিকশাসহ দুই নারীকে আটক করা হয়েছে, পালিয়ে যাওয়া দুই পুরুষ সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে। আটককৃত দুই গরু চোরদের জিজ্ঞাসাবাদের চলছে। আটককৃত নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
