রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল সদরে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪ । মঙ্গলবার (১৩ অক্টোবর) গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করে আবারও ধর্ষণের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি। গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম (৩৩) টাঙ্গাইল সদর উপজেলা গালা গ্রামের ইনাম আলীর ছেলে ।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় , ওই গৃহবধূর মেয়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করছেন ৷ সে সুবাধে গৃহবধূর মেয়েকে বাসায় গিয়ে পড়াতেন ওই মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলাম। ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।

গত ৮ আগস্ট বিকেলে তিনি ভুক্তভোগীর বাড়িতে আসেন। এ সময় ওই গৃহবধূর মেয়ে বাইরে খেলতে যায়। পরবর্তীতে বাড়িতে একা পেয়ে খাইরুল ইসলাম ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একই সাথে তিনি কৌশলে কিছু আপত্তিকর ছবি ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি পুনরায় ধর্ষণ করেন।

ভুক্তভোগী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি-১৪ সিপিসি-৩ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত করে।

এর পর সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে অভিযান পরিচালনা করে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে ।

এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা