রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অনন্ত ১৫জন আহত হয়েছেন। আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের শাহজাহান মিয়া ও খালেদ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানাযায়নি। এরই মধ্যে গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মির্জারগাঁও গ্রামের শাহজাহান মিয়া ও খালেদ মিয়ার লোকজনের মধ্যে র্দীঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিবোধ চলে আসছে। এরই জের ধরে আজ শুক্রবার বাদ জুম্মা প্রথমে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় লাঠি-সোটা নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অনন্ত ১৫জন আহত হয়েছেন। তবে স্থানীয় লোকজন বিষয়টি মিমাংশার উদ্যোগ গ্রহন করেছেন বলে এলাকার কয়েকজন জানিয়েছেন।

সংঘর্ষের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা