বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেটের বিশ্বনাথে অলংকারিতে সাবিলিল্লাহ প্রজেক্টের পরিচালনায় শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় আলহাজ্ব তাহির আলী উচ্চবিদ্যালয়ে এম এ রহিম হলরুমে স্কুলের সহঃ শিক্ষক ও সাবিলিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ টিম প্রধান আজম আলীর সভাপতিত্বে এবং ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট কামাল বাজার শাখার ইনচার্জ আনোয়ার হোসেন,র পরিচালনায় দোয়ার মাধ্যমেপ্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ মনোওর আলী।
দিনব্যাপী জীনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার শেষে বিকাল ৩ ঘটিকায় উচ্চ বিদ্যালয়ের একই হলরুমে মাসুক আহমদের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা জ,উ,ম আব্দুল মুনাঈম মঞ্জুলালী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কুরআন এবং দ্বীনের খেদমতে যারা আত্মনিয়োগ করেন তারাই সমাজের শ্রেষ্ঠ মানুষ , আর সেই উত্তম কাজটি করে যাচ্ছেন আলমাছ আলী-সালেহ বেগম ও তার পরিবার, আমরা তাদের জন্য দোয়া করি এবং এই কাজটি তারা যেন কিয়ামত পর্যন্ত চালিয়ে যেতে পারেন, পাশাপাশি কুরআন এবং দ্বীনের খেদমতে যারা কাজ করছেন তাদেরকে আমরা মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে তাদেরকে আরো উৎসাহিত করতে হবে এই সমস্ত ভালো কাজ করার, আল্লাহপাক তাদের এই মহৎ কাজগুলোকে যেন কবুল করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওলানা বোরহান হোসাইন, ব্যারিস্টার ইমরান মোহাম্মদ হোসাইন, এড. খালেদ হোসাইন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিলেট জেলা জজকোর্ট, এড. দেলোয়ার হোসেন দিলু সাবেক যুগ্ম সহসাধারণ সম্পাদক সিলেট জেলা বার, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মাওলানা তৈয়বুর রহমান, জুয়েল আহমদ নতুন সদস্য সাবিলিল্লাহ প্রজেক্টে, আলতাব আলী মেম্বার, আবু ইউসুফ প্রিন্সিপাল নবারুন উচ্চবিদ্যালয়, আব্দুছ সালাম প্রধান শিক্ষক আব্দুল আহাদ উচ্চবিদ্যালয়।
পুরস্কার বিতরণের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন মাসুক আহমদ প্রধান শিক্ষক হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।শুরুতে কোরান তেলাওয়াত করে প্রথমন পুরুস্কার বিজয়ী মোঃ হাবিবুর রহমান মারজান, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। হিফজুল কোরআন প্রতিযোগিতায় কৃতকার্য যারা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছ থেকে পুরুস্কার গ্রহণ করেন।
১ম পুরস্কার ২০ হাজার টাকা, মোঃ হাবিবুর রহমান মারজান, জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাতক। ২য় পুরস্কার ১৫ হাজার টাকা মোঃ আরিফুল ইসলাম রিফাত একই মাদ্রাসা। ৩য় পুরস্কার ১০ হাজার টাকা আবু জাফর মোহাম্মদ নাবি, আতিক নুরজাহান আল আতিক নুরজাহান হাফিজিয়া মাদ্রাসা নভাগ। সাধারণ পুরুস্কার, মোহাম্মদ শেখ সাদী, মাদ্রাসাযে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা খিত্তা গোপশহর সিলেট। মোহাম্মদ রেদওয়ান আহমদ, হাসানাইন তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। বুরহান উদ্দিন আদিয়ান, ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ছাতক। মোঃ আলিম হোসেন জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাতক। মোহাম্মদ আবু সালেক, মাদ্রাসায়ে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রসা খিত্তা গোপশহর সিলেট। মোহাম্মদ নাঈম আহমদ শাহ সিকান্দর তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা লালাবাজার। মোঃ হুসাইন আহমুদ তানভীর জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাতক। মোঃ আব্দুল্লাহ আল সাইফ মাদ্রাসায়ে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা খিত্তা গোপশহর। মোহাম্মদ নাবিল হোসেন, নতুন হাবড়া বাজার মাদ্রাসা বিশ্বনাথ। তামিম আহমদ জামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাতক। হাম্মাদ আমিন, আতিক নুরজাহান হাফিজিয়া মাদ্রাসা নভাগ। তানভির হোসেন নাইম, হযরত শাহ মাকদাদ রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা।
ইফতিয়াজ কবির নাফিজ, রাগীব রাবেয়াত হাফিজুল কুরআন মাদ্রাসা। হুসাইন আহমদ মাহফুজ, আল আতিক নুরজাহান ইবতেদায়ী মাদ্রাসা। মোঃ সাইদুর রহমান সাইদ, হাসনাইন তাফসিজুল কুরআন মাদ্রাসা। সিয়াম আল মামুন, শাহ সিক্ন্দর তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা। সাদিক রহমান, নতুন হাবড়া বাজার হাফিজিয়া মাদ্রাসা। মতিউর রহমান মাহিদ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু একাডেমি দাখিল মাদ্রাসা। সায়িদ আলম, মাদ্রাসায়ে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা খিত্তা গোপশহর। নাজমুস ছাদ একই মাদ্রাসা। নাঈম আহমদ, আল-মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা। মাহবুবুর রহমান তামিম, হযরত শাহজালাল দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা পনাউল্লা বাজার। শাখাওয়াত হোসাইন, শাহ সিকান্দার তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা। রেদওয়ান আহমদ, হাসানাইন তাহফিজুল কোরআন মাদ্রাসা। আরিফুল ইসলাম, শাহ সিকান্দর তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা। মনোয়ার হোসেন তাহমিদ, দারুল হিফজ সৎ হাফিজিয়া মাদ্রাসা। মোঃ রোহান মিয়া, রাগীব রাবেয়া তাফফিজুল কুরআন মাদ্রাসা। মোহাম্মদ ইয়াসিন হুসেন, জামেয়া মোহাম্মদীয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা। সর্বকনিষ্ঠ হাফিজ কে বিশেষ পুরুস্কার পুরুস্কার প্রধান করা হয় হাফিজ মুহসিন বিল্লাহ মুনইম, আল্লামা ইসহাক আহমদ লতিফিয়া দারুল কুরআন সেন্টার বিশ্বনাথ।
