মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারের ভাকুর্তা ইউনিয়নে স্থানীয় হিন্দু মন্দির পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রাক্তন মন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান। পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
আজ সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) ভাকুর্তা ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকার স্থানীয় পূজা মণ্ডপগুলোতে উপস্থিত হয়ে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে আবহমানকাল ধরে এ দেশের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দের সাথে উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সার্বজনীন উৎসবের অংশ।” তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় পূজার আন্তরিক শুভেচ্ছা জানান।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
