মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানের ইন্তেকাল: তারানগরে জানাজা সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানের ইন্তেকাল: তারানগরে জানাজা সম্পন্ন

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১৭ অক্টোবর ২০২৬, শনিবার ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সর্বস্তরের জনগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আমান উল্লাহ আমানসহ উপস্থিত নেতৃবৃন্দ মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দেশের স্বাধীনতায় তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা