মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের শিকারীটোলা দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী জনাব আমান উল্লাহ আমান।
আজ ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার তিনি উক্ত পূজা মণ্ডপ পরিদর্শনে যান এবং সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব ও পার্বণ উদযাপন করে আসছে। শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রীতির এক মহামিলনমেলা।”
তিনি পূজা মণ্ডপ উদযাপন কমিটি এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শান্তিময় ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য ধন্যবাদ জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
