মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এক গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬ / ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) কালিন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাংনা অটোরিকশা Stand থেকে পুকুরপাড় দুর্গা মন্দির পর্যন্ত রাস্তার সংস্কার ও উন্নয়নকাজের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিভাবে শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, “জনগণের মৌলিক অধিকার ও যাতায়াত ব্যবস্থা সুগম করতে এই রাস্তার উন্নয়নকাজ অত্যন্ত জরুরি ছিল। আমরা সাধারণ মানুষের যাতায়াতের সুব্যবস্থা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
উদ্বোধন শেষে ফলকের সামনে দেশ, জাতি ও এলাকার সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় কালিন্দী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাস্তাটির কাজ দ্রুত এবং মানসম্মতভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
