মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নে সড়ক উন্নয়নকাজের শুভ উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নে সড়ক উন্নয়নকাজের শুভ উদ্বোধন করলেন আমান উল্লাহ আমান

মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এক গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬ / ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) কালিন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাংনা অটোরিকশা Stand থেকে পুকুরপাড় দুর্গা মন্দির পর্যন্ত রাস্তার সংস্কার ও উন্নয়নকাজের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিভাবে শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, “জনগণের মৌলিক অধিকার ও যাতায়াত ব্যবস্থা সুগম করতে এই রাস্তার উন্নয়নকাজ অত্যন্ত জরুরি ছিল। আমরা সাধারণ মানুষের যাতায়াতের সুব্যবস্থা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
উদ্বোধন শেষে ফলকের সামনে দেশ, জাতি ও এলাকার সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় কালিন্দী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাস্তাটির কাজ দ্রুত এবং মানসম্মতভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা