মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ)অফিস : ঝিনাইদহের মহেশপুর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও রোগীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.টি.এম. খায়রুল আনাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকার ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট ডা. মোহাম্মদ আশরাফ-উজ-জামান মাহমুদ।
এ সময় বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল যশোরের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ শহিদুর রহমান। উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল যশোরের সহকারী ম্যানেজার ও জোনাল ইনচার্জ (বিজনেস) মোহাম্মদ তারিকুল ইসলাম মহাজন।
আলোচনা সভায় ক্যান্সারের বিভিন্ন লক্ষণ, সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণ, রোগ নির্ণয়ে সচেতনতা এবং চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ক্যান্সার সম্পর্কে ভয় ও ভুল ধারণা দূর করে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত রোগীদের জন্য ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ধরনের উদ্যোগ ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
