মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনায় তিন প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মো. আশিক
২. মো. আলমগীর হোসেন
৩. মো. অনিক
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এবং অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে পুলিশ নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
