বুধবার | অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিরাজগঞ্জে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিরাজগঞ্জে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা যুব দলের উদ্যোগে স্থানীয় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশ ও শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ শোভাযাত্রা প্রদক্ষিণ করা হয়।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ -সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সহ-নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা