বুধবার | অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রামগড়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

রামগড়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে ‘নজরুল বর্ষ’ ২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে পুরস্কার বিতরণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার সাদাত।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ডিসি আনোয়ার সাদাত বলেন, তার সৃষ্টি ও সংস্কৃতিকে দেশের প্রতিটি প্রান্তে ব্যাপকভাবে উদযাপন করতে হবে। তা না হলে নতুন প্রজন্ম জাতীয় কবিকে ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কবির কবিতা, ছড়া, গান, ছন্দ, নাটক, গল্প বেশি বেশি করে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ,বি,এম মোজাম্মেল হক, রামগড় পৌর বিএনপি’র সভাপতি মো.বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন
উপজেলা এনসিপি প্রধান সম্ন্বয়ক মাওলানা হারুনুর রশীদ ।

উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় ইউএনও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এছাড়াও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিতা চাকমা, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, রামগড় জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রহমত উল্লাহ, উপজেলা প্রকৌশলী নাঈমুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হ্যাপি চাকমা সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী হারুনুর রশিদ, প্রধান শিক্ষক রমজান হোসেন, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা