পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়া পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাংগিরী এলাকার রিকশাচালক অপু বিশ্বাসের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘মানবতার বন্ধন পটিয়া। বন্যায় ভেঙে যাওয়া তার একমাত্র মাথা গোঁজার ঠাঁইটি নতুন করে মেরামতের জন্য সংগঠনটির পক্ষ থেকে নগদ কিছু অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল ২৮ অক্টোবর (বুধবার) কুরাংগিরী এলাকায় অসহায় রিকশাচালক অপু বিশ্বাসের হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়।অর্থ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ‘মানবতার বন্ধন পটিয়ার সভাপতি, ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর ও সংগঠনের সাধারণ সম্পাদক, আলমগীর আলম।
এ সময় সংকটে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বন্যা কবলিত অসহায় মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
রিকশাচালক অপু বিশ্বাসের মাথা গোঁজার একমাত্র আশ্রয়টি বন্যায় সম্পূর্ণ ভেঙে গেছে। তাকে পুনরায় পুনর্বাসিত করতে এবং একটি নিরাপদ বাসস্থান গড়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও পটিয়ার যেকোনো মানবিক সংকটে মানবতার বন্ধন সাধারণ মানুষের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জালাল আহামদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
