শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দুর্গাপূজায় শ্রেষ্ঠ প্রতিমা: আলোকসজ্জা ও পরিবেশ বিষয়ক পুরস্কার প্রদান

দুর্গাপূজায় শ্রেষ্ঠ প্রতিমা: আলোকসজ্জা ও পরিবেশ বিষয়ক পুরস্কার প্রদান

হাবিবুর রহমান, মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল)প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শ্রেষ্ঠ প্রতিমা, আলোকসজ্জা ও পরিবেশ বিষয়ক পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ পুরুষ্কার বিতরণ করা হয়।

বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নূরজাহান আক্তার সাথী। এ বছর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিমা বিভাগে পুরস্কার পেয়েছে বাগবাড়ী সর্বজনীন পূজা মন্ডপ। মন্ডপটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাপস দে। শ্রেষ্ঠ পরিবেশ বিভাগে চালাষ সর্বজনীন পূজা মন্ডপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন শুভাশীষ ভদ্র তপু।

অন্যদিকে, শ্রেষ্ঠ আলোকসজ্জা বিভাগে ছাত্তারকান্দী সর্বজনীন পূজা মন্ডপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তপন ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, জামায়াতের আমির মিজানুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধনবাড়ী’র সভাপতি নিরঞ্জন দাস ও সাধারণ সম্পাদক উৎপল বসাকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ধরনের উদ্যোগ দুর্গাপূজার সৌন্দর্য, সুষ্ঠ ব্যবস্থাপনা, পরিবেশ সচেতনতা এবং সৃজনশীল আয়োজনকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা