শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১২ বোতল ভারতীয় মদসহ নারী ও কিশোর গ্রেফতার

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১২ বোতল ভারতীয় মদসহ নারী ও কিশোর গ্রেফতার

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুর জেলা শহরের খোয়ারপাড় মোড়ের শাপলা চত্বর সংলগ্ন এলাকা থেকে ১২ বোতল ভারতীয় তৈরি মদসহ এক নারী ও ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে শেরপুর সদর থানাধীন খোয়ারপাড় মোড়ের শাপলা চত্বর সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১২ বোতল ভারতীয় তৈরি মদসহ মনিজা শারমিন মরিয়া (৩০) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)(বি)/২৫ডি ধারায় শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের ওসি মো দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা